৯ এপ্রিল ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ও কাজ না থাকার কারণে হবিগঞ্জ পৌরসভার আট/দশজন কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই হওয়া কর্মচারীরা পৌরসভাটিতে কাগজে-পত্রে নিয়োগপ্রাপ্ত ছিলেন না। যেহেতু কর্মচারীরা কাগজেপত্রে নিয়োগপ্রাপ্ত ছিলেন না, তাই তাদেরকে আর না আসার জন্য মৌখিকভাবেই বলে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
বৃহস্পতিবার দিবাগত রাতে হবিগঞ্জ পৌরসভার সচিব ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পৌরসভায় তানভীর আহমেদ নামে একজন কম্পিউটার অপারেটর হিসেবে অস্থায়ীভাবে কাজ করতেন। তার বিরুদ্ধে অনেকগুলো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।
এছাড়া কোনো কাজ না থাকায় বিনা পরিশ্রমেই আরও ৮/১০ জন শ্রমিক পারিশ্রমিক নিচ্ছিলেন। যা প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ। তাই তাদেরকে বাদ দেওয়া হয়েছে। পুনরায় কাজের ক্ষেত্রে সৃষ্টি হলে এদেরকে ডাকা হবে বলেও তিনি জানিয়েছেন।