৩ এপ্রিল ২০২১
নিজস্ব প্রতিবেদক : যত দিন যাচ্ছে ততো করোনার করাল গ্রাসেই পড়তে যাচ্ছে সিলেট। করোনা পরিস্থিতি দিন দিন অবণতি হলেও মাস্ক পরতে অনীহা দেখা গেছে প্রায় সব খানেই।
রাস্তাঘাট, শপিং মল, পাইকারী ও খুচরা বাজারে বের হলেই দেখা যায়- অনেকে মাস্ক পরছেন না। যানবাহনেও তোয়াক্কা করছেন না অনেকেই। মাস্ক ব্যবহার না করার নানা অজুহাত দেখাচ্ছেন সাধারণ মানুষ।
করোনা প্রতিরোধে মাস্কের বিকল্প নেই। শুরু থেকেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা এমন কথা বলে আসছেন। বারবার সতর্ক করার পরেও, সরকারি নির্দেশনা থাকা সত্যেও নানা কারণে মাস্ক পরছেন না তারা। কেউ বলছেন মাস্ক পরলে গরম লাগে, আবার কেউ বলছেন মাস্ক পরলে শ্বাস নিতে কষ্ট হয়। এ ছাড়া রয়েছে নানা যুক্তি।
মার্চের শুরুতেই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পুলিশের উদ্যোগে জনগণকে সচেতন এবং মাস্ক ব্যবহারের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সারা দেশে ২১ মার্চ থেকে শুরু হয়েছে এই সচেতনতামূলক কার্যক্রম।
স্বাস্থ্যবিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি না মানলে করোনা আগের চেয়েও ভয়াবহ রূপ ধারণ করবে। তাই সকলইে শারিরীক দুরত্ব মেনে মাস্ক পড়ে চলাফেরা করতে হবে।
সিলেটে এ পর্যন্ত ২৯১ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২২৪ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৭ জন এবং মৌলভীবাজার জেলায় ২৪ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ১৬ হাজার ২১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৬৩ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫৩২ জন, হবিগঞ্জের ১ হাজার ৬৯৫ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৯২৪ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ১০৪ জন রোগী সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ৯৮ জন সুনামগঞ্জের হাসপাতালে ২ জন, হবিগঞ্জের হাসপাতালে ১ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
সিলেটপ্রতিদিন/এসএ