৩ ডিসেম্বর ২০২১
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার (সিলেট) নিরাজ কুমার জয়সোয়াল শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরির্দশন করেছেন।
শুক্রবার বিকেলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শনে আসেন।
এ সময় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব ও পরিচালক স্বপন দেব সজল ভারতীয় সহকারী হাই কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে থাকা বিভিন্ন বন্যপ্রাণীগুলো পরিদর্শন করান।
ডেপুটি হাই কমিশনার বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃক বন্যপ্রাণী রক্ষায় বিভিন্ন অবদানের বিষয়ে অবগত হন।
সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সোয়াল বন্যপ্রাণীদের প্রতি ভালোবাসা এবং বন্যপ্রাণী রক্ষায় অবদান রাখায় সিতেশ রঞ্জন দেবের ভূয়সী প্রশংসা করেন।