৮ আগস্ট ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে থাকা অজ্ঞাত এক পুরুষের লাশের পরিচয় জানতে চায় পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- ৩৫/৪০ বছর বয়সের অজ্ঞাতামা ওই ব্যক্তি গত ৫ আগস্ট বিকেল ৩টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে গাড়ী পার্কিং এর পিছনে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ওই হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোঃ রওশন হাবিব অজ্ঞাতনামা পুরুষের লাশ মর্গে রেখে থানা পুলিশকে সংবাদ দেন।
খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার এসআই মোঃ আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বর্ণিত স্থানে পৌঁছে কোতোয়ালী মডেল থানার ৩০৭ নং জিডিরমূলে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং লাশের পূর্ণাঙ্গ ঠিকানা জানার চেষ্টা করেন। কিন্তু উপস্থিত কেউ লাশের পূণাঙ্গ ঠিকানা দিতে পারেনি। বর্তমানে অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির মৃতদেহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
যদি কেউ মৃতদেহটির পরিচয় জানেন-তাহলে কোতোয়ালী মডেল থানার এসআই আতিকুর রহমান (মোবাইল:-০১৭১৮-৩৩৭৪১২) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।