১ এপ্রিল ২০২১


প্রধানমন্ত্রীর সহায়তা নিয়ে শাল্লায় আ’লীগ নেতারা

শেয়ার করুন

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : উগ্র সাম্প্রাদায়িক গোষ্ঠীর অতর্কিত হামলায় সুনামগঞ্জের শাল্লায় ক্ষতিগ্রস্থ সংখ্যালঘু সম্প্রাদায়ের পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর এই সহায়তা নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল নোয়াগাঁওয়ে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন। একই সময়ে দলের পক্ষ থেকে সহায়তা প্রদান করেছেন কেন্দ্রীয় নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় নেতা সুজিত চন্দ্র নন্দি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার ডাল্টন তালুকদার, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলামিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের নেতা সুবীর তালুকদার বাপ্টু, শাল্লা উপজেলা আওয়ামী লীগের নেতা বিশ্বজিৎ চৌধুরী নান্টু প্রমুখ।

উল্লেখ্য, গত ১৬ মার্চ নিভা রাণী দাসের ছেলে ঝুমন দাশ আপন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেন। এর জেরে সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হয়। এতে গ্রামের ৮৫টি ঘরে লুটপাট ও ভাঙচুর চালানো হয়।

শেয়ার করুন