২৯ এপ্রিল ২০২২


পবিত্র জুমাতুল বিদা পালিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটেজুড়ে ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র জুমাতুল বিদা। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারকে জুমাতুল বিদা বা রমজান মাসের শেষ জুমা হিসেবে পালিত হয়।

শুক্রবার নগরীর মসজিদগুলোতে বিশেষ বয়ান ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নামাজের পূর্বে খুতবায় রমজানের শেষ হওয়ার সতর্ক বার্তা দেন মসজিদের ইমাম।

এদিকে, পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার হওয়ার সিলেটের মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। নামাজ শেষে আবারও দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সিলেটের হজরত শাহজালাল (রহ.) জামে মসজিদ, শাহপরাণ (রহ.), সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ, সিলেট কালেক্টর মসজিদ, কুদরত উল্লাহ মসজিদ, আবু তুরাব (র.) জামে মসজিদ, নাইয়রপুল জামে মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদসহ সিলেটের প্রত্যেক মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন