৩১ মার্চ ২০২১


লালাবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন- ওসমানীনগর উপজেলার নিজ কুরুয়া গ্রামের শামীম মিয়া (৩৫), বিশ্বনাথ উপজেলার পূর্ব চানশীকাপন গ্রামের চেরাগ আলীর স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার মেয়ে কামরুন্নাহার শিপা (২২।)

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার লালাবাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং অটোরিকশা চালক ও এক নারীর মৃত্যু হয়। এছাড়া অটোরিকশায় থাকা অপর তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরবর্তীতে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়।

শেয়ার করুন