৯ ফেব্রুয়ারি ২০২৩


শেখ মো. কাওছার আলীর ‘মায়ার তাবিজ’র মোড়ক উন্মোচন

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি: কবি ও সাংবাদিক শেখ মো. কাওছার আলীর ষষ্ঠ কাব্যগ্রন্থ ও পঞ্চম গীতিকাব্যগ্রন্থ ‘মায়ার তাবিজ’র মোড়ক উন্মোচন অনুষ্টান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলা সম্মেলন কক্ষে ‘মায়ার তাবিজ’র মোড়ক উন্মোচিত হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া, প্রধান আলোচক সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ, সভাপতিত্ব করেন ছড়াকার বিভাংশু গুন বিভূ, উপস্থাপনায় শিক্ষক ও ছড়াকার শফিক আহমদ পিয়ার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক ও কবি পারভেজ রশিদ মঙ্গল, আবদুল মুমিন মামুন, সৈয়দা হাসনা আক্তার, জাহানারা জায়গিরদার, বিজন দাস বিজয়, রাজনীতিবিদ আসাদুজ্জামান আসাদ, আবদুল মতিন, কবির আহমদ, শিক্ষক আমিরুল হক সরকার, শামীম আহমদ, শফিক রুহিন, সিজিল মিয়া, শফিক মিয়া, রাসেল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাউলধনী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আনহার আলী।

শেয়ার করুন