২৮ মার্চ ২০২১


কোর্ট পয়েন্টে হেফাজতকে দাওয়া দিল আওয়ামী লীগ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের হরতাল ও সহিংসতা প্রতিহতের ঘোষণা দিয়ে মাঠে নেমেছে সিলেট জেলা আওয়ামী লীগ। এর অংশ হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকরা মিছিল সমাবেশ করেছেন। এই সমাবেশ থেকে হেফাজতে ইসলাম ও হরতাল সমর্থনকারীদের ধাওয়া দেওয়া হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এঘটনা ঘটে।

আওয়ামীলীগের মিছিলে নেতৃত্ব দেন- সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খানের নেতৃত্বে নগরীতে মিছিল বের হয়। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এডভোকেট নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক, মোহাম্মদ আলী দুলাল, এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট আজমল আলী, সমশের জামাল প্রমুখ।

প্রসঙ্গত, হরতাল ও সহিংস কর্মসূচির ব্যাপারে সারাদেশে আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের সতর্ক ও ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের জন্য শনিবার কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক নির্দেশনা প্রদান করে।

শেয়ার করুন