২৭ মার্চ ২০২১
দক্ষিণ সুরমায় সড়কের পাশে ছাত্রলীগ সভাপতির রক্তাক্ত লাশ দক্ষিণ সুরমায় সড়কের পাশে মিললো তাজগীর আহমদ (২৩) নামের এক ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেশ। নিহত তাজগীর আহমদ (২৩) বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বিশ্বনাথ থানার কেশবপুর গৌরিশঙ্কর গ্রামের মকবুল আহমদের ছেলে বলে জানা গেছে।
শনিবার সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের দক্ষিণ সুরমাস্থ মোল্লারগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
এসময় মরদেহের পাশ থেকে দুমড়ানো- মুচড়ানো অবস্থায় একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। পুলিশের ধারণা সড়ক দুর্ঘটনায় ঐ তাঁর মৃত্যু হয়েছে। উদ্ধার করা মোটরসাইকেলটির নাম্বার সিলেট হ ১৪-১৬৭৬।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, নিহত যুবকের পকেটে একটি জাতিয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেখান থেকেই তার পরিচয় জানা যায়। মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখ থেঁতলে গেছে।