২৩ মার্চ ২০২১


হবিগঞ্জে ৫ একর সংরক্ষিত ভূমি উদ্ধার করল বন বিভাগ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ৫ এক সংরক্ষিত বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ। বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেনের দিক নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করে এই ভূমি উদ্ধার করা হয়।

মঙ্গলবার পুটিজুড়ী বন বিট এলাকায় এই ৫ একর সংরক্ষিত বন ভূমি উদ্ধার করা হয়।

জানা যায়, এই ভূমিতে একটি ভূমিখেকো চক্র দীর্ঘদিন থেকে অবৈধ ভাবে লেবু বাগার গড়ে তুলে ছিল।

অভিযান কালে উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মোঃ শহীদুর রহমান, পুটিজুড়ী বিটের বিট কর্মকর্তা মোঃ জুয়েল রানা, শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাড়ির সহকারী চেক ষ্টেশন কর্মকর্তা মোঃ আহমদ আলী, শায়েস্তাগঞ্জ রেঞ্জ সহযোগী মোঃ ইসাক আলী, মোঃ মোশারফ হোসেন ও মিনহাজ উদ্দিন দেওয়ান।

শেয়ার করুন