২১ মার্চ ২০২১


শাল্লায় হামলার ঘটনায় গ্রেফতার আরও ৩

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় হামলার ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জেলার দিরাই ও শাল্লার বিভিন্ন স্থানে শনিবার রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

এ নিয়ে দুইটি মামলায় মোট ৩৩ জনকে গ্রেফতার করা হলো। মামলায় বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন