৯ ডিসেম্বর ২০২৩


হবিগঞ্জে আ.লীগের ‘গরিব’ প্রার্থী ময়েজ উদ্দিন

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। হবিগঞ্জ-২ আসনের সাবেক দুইবারের এমপি শরীফ উদ্দিনের ছেলে তিনি। বাবার আসনে এবার আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ময়েজ। জেলার চারটি আসনের মধ্যে নিজ দলীয় প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম সম্পদ তার।

ময়েজ উদ্দিনের বার্ষিক আয় তিন লাখ ৯০ হাজার টাকা। এছাড়া আইন পেশা থেকে তিন লাখ ৬০ হাজার এবং কৃষিখাত থেকে ৩০ হাজার টাকা আয় করেন।নগদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে তিন লাখ ৬০ হাজার টাকা। স্থাবর সম্পদের মধ্যে যৌথ মালিকানায় ঢাকা, হবিগঞ্জ ও নিজ এলাকায় কিছু জমি আছে। যেগুলোর মূল্য দেখিয়েছেন ২৯ লাখ টাকা। নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামা বিশ্লেষণে এসব তথ্য দেখা গেছে।

এদিকে ময়েজ উদ্দিনের স্ত্রী ও নির্ভরশীলদের কোনো সম্পদ নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। তাদের আয়ও নেই। অথচ জেলার বাকি তিনটি আসনে আ.লীগ দলীয় প্রার্থীদের প্রত্যেকের আয়, স্থাবর ও অস্থাবর সম্পদ আছে কয়েক কোটি টাকার।

উল্লেখ্য,ময়েজ উদ্দিন শরীফ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক। বর্তমান জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক তিনি।

এএস // আতারা

শেয়ার করুন