২ নভেম্বর ২০১৭
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বিভিন্ন মামলার পলাতক ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নাজিম উদ্দিন জানান, ওই ১০ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।
(আজকের সিলেট/২ নভেম্বর/ডি/এসসি/ঘ.)