ইয়াকুব শাহরিয়ার, দক্ষিণ সুনামগঞ্জঃ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট ৮ জন শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মাঝে ৩ জনই চিকারকান্দি গ্রামের। ২ জন হচ্ছেন আগের পটুয়াখালী ফেরত ২৮ বছরের করোনা পজেটিভ রোগীর ১৮ বছর বয়সী ভাই ও ১৪ বছর বয়সী বোন। অন্যজন বরিশাল ফেরত ও তিনি বয়সে যুবক। অপর একজন হচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী।
নতুন আক্রান্তদের মাঝে ৩জনই চিকারকান্দি গ্রামের। ২জন হচ্ছেন আগের পটুয়াখালী ফেরত করোনা পজেটিভ রোগীর ১৮ বছর বয়সী ভাই ও ১৪ বছর বয়সী বোন। অন্যজন বরিশাল ফেরত। তিনিও বয়সে যুবক। অপর একজন হচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী।
মঙ্গলবার (৫ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তাদের শরীরের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘পজেটিভ’ আসে।
এর আগে টাইলা গ্রামের যে মেয়েটি আক্রান্ত হয়েছিলেন তার পরিবারের ২ সদস্যও পরবর্তীতে পজেটিভ হয়েছিলেন।
জানা যায়, স্বাস্থ্য কর্মকর্তা সহকারী করোনা আক্রান্ত হওয়ায় এবং আক্রান্তদের সংস্পর্শে থাকায় স্বাস্থ্য কর্মকর্তাসহ স্বাস্থ্য বিভাগের ৭ জনকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন মোবাইলে ফোনে গণমাধ্যমকর্মীদের জানান, ‘আপাতত নতুন করে করোনায় আক্রান্তদের তাদের নিজের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তী হাসপাতালে নেয়া হবে।