১৩ জুন ২০২৩


তাহিরপুর ৯ ফুট লম্বা অজগরকে পিটিয়ে হত্যা

শেয়ার করুন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপকে পিটিয়ে মেরেছেন কয়েকজন জেলে। দেড় মিনিটের একটি ভিডিওতে দেখা গেছে, সাপটিকে মেরে হাতে নিয়ে দেখাচ্ছেন এক যুবক। পাশে দায়িত্ব আছে উৎসুক মানুষ। অজগর সাপটির লম্বায় প্রায় ৯ ফুট।

মঙ্গলবার সকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রাম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন মেঘালয় পাহাড় ঘেষা। আর পাহাড় থেকে বয়ে আসা একাধিক ছড়া এসে নেমেছে হাওরে। এই সব ছড়া দিয়ে প্রায়ই অজগরসহ বিভিন্ন বন্য প্রাণী আসে। সাধারণ মানুষ এসব বন্য প্রাণী দেখে ভয়ে মেরে ফেলেন।

জানা যায়, মঙ্গলবার সকালে শ্রীপুর বাজার পাশে জমিদার বাড়ির সামনে হাওরে স্থানীয় জেলেরা মাছ ধরার জন্য বড় চাই পেতে রাখেন। সকালে এই সাপটি এসে মাছ খেতে গিয়ে জেলেদের চোখে পড়লে কয়েকজন জেলে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, কয়েকজন মানুষ অজগর সাপ মেরে ফেলেছেন বলে জেনেছি। খোঁজ নিয়ে বিষয়টি দেখছি।

শেয়ার করুন