১৪ মার্চ ২০২১


আফরোজগঞ্জ পোস্ট অফিস সড়কে ময়লার স্তুপ; ভয়ঙ্কর রোগ জীবানু ছড়ানোর আশঙ্কা

শেয়ার করুন

মোঃ ফাহাদ আহমদ, স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউপির শেরপুর শহরের প্রাণ কেন্দ্র শ্রীহট্ট অর্থনৈতিক জোন এলাকাধীন আফরোজগঞ্জ বাজার পোস্ট অফিসের রাস্তায় গড়ে উঠেছে ময়লা আর্বজনার স্তুপ। এসব ময়লা আবর্জনা পরিস্কারের নিয়ম থাকলেও ১ বছরের অধিক সময় যাবত এসব ময়লা আর্বজনার স্তুপ পরিস্কার হচ্ছে না বলে জানা গিয়েছে।

এদিকে বৃষ্টির কারনে ওই ময়লা পঁচে দূর্গন্ধে আফরোজগঞ্জ বাজার পোস্ট অফিস এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। রাস্তা দিয়ে কোনো মানুষ প্রবেশ করতে হলে তা ময়লা আবর্জনার উপর দিয়ে যেতে হচ্ছে। এমনকি রাস্তার অধিকাংশ জায়গায় গড়ে উঠেছে শেরপুরবাজারে আসা অনেক পথচারির প্রসাব করার জায়গা। এ থেকে অনেকেই ধারনা করছেন ভয়ঙ্কর ধরনের রোগ জীবানু ছড়ানোর। ময়লা-আবর্জনা জমে থাকার ফলে বংশ বিস্তার করছে মশাসহ নানান কীটপতংঙ্গ। সেবা প্রত্যাশীর অনেকেই করোনা মহামারির এমন পরিস্থিতিতেই মাস্কের উপরেও হাত দিয়ে নাক চেপে প্রবেশ করছেন পোস্ট অফিসে। এ ছাড়াও ওই বিষাক্ত ময়লার ছড়া-ছড়িতে অনেকেই অসুস্থ্য হয়ে পড়েছেন এমনটাই সরেজমিনে লক্ষ্য করা গেছে।

তবে সেবা প্রত্যাশীরা পোস্ট অফিসের রাস্তার পাশের ফার্মেসীতে আসা ১ রোগী বলেন, পোস্ট অফিসের রাস্তা দিয়ে এসে আরও অসুস্থ্য হয়ে পড়েছি। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে দূর্গন্ধে। এমন অবস্থা লেগে থাকলে এই এলাকায় যে কেউ আসলে অসুস্থ হয়ে পড়বে। পোস্ট অফিস রোড দিয়ে বয়ে গেছে ইকরা কে.জি এন্ড জুনিয়র হাইস্কুল। এবং পাশে রয়েছে অনেকের বাসাবাড়ি। এতে ঐ স্কুলে বিভিন্ন এলাকা থেকে ছাত্র/ছাত্রী পড়তে আসেন। কোমলমতি শিশু ও এলাকার পরিবেশ রক্ষার স্বার্থে পোস্ট অফিস এলাকাধীন ময়লা আবর্জনার স্তুপ পরিস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

শেয়ার করুন