৫ নভেম্বর ২০২৩


সিলেট-তামাবিল সড়কে অবরোধ: গাড়ি ভাংচুর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় দফা অবরোধের প্রথমদিন সিলেট তামাবিল রোডে আগুন জ্বালিয়ে অবরোধ ও সিএনজি অটোরিক্শা ভাংচুর করেছে অজ্ঞাতনামারা।

রোববার সকাল ৬টার দিকে পরগনাবাজার এলাকায় এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেল যোগে আসা একদল যুবক পীরের বাজার এলাকায় প্রথমে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় তামাবিল অভিমুখী একটি অটোরিক্শার যাত্রীদের নামিয়ে তা ভাংচুর করে।

খবর পেয়ে এসএমপি’র শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারিরা সটকে পড়ে।

এর পর থেকে সিলেট-তামাবিল সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

শেয়ার করুন