১৪ মার্চ ২০২১


সিলেটে ঝড়বৃষ্টির আভাস

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সিলেট বিভাগের দু-এক জায়গায় রবিবার (১৪ মার্চ) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে কালবৈশাখী ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সকালে এসব তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাস বলছে, সিলেটে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শেয়ার করুন