১১ মার্চ ২০২১


সিলেটের হাসপাতালে ৩৬ করোনা রোগী, নতুন আক্রান্ত ২২

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট বিভাগে করোনায় বাড়ছে আক্রান্ত। সেই সাথে কমেছে সুস্থতা। বিভাগের চার জেলার মধ্যে সিলেটে করোনায় আক্রান্ত হয়েছেন ২২জন ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩৬জন। সেই সাথে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৭৯ জনের। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৬২ জন। সেই সাথে চিকিৎসায় ৭জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সিলেটভিউ-কে এ তথ্য জানান।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ২২জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবারসকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৪৪২জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৯২৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৫৭জন, হবিগঞ্জে ২ হাজার ৯জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেয়ার করুন