১৯ জুন ২০২১
ডেস্ক রিপোর্ট : সিলেটে করোনা ভাইরাস সংক্রমণ রোধক স্বাস্থ্যরক্ষায় টিকা নিতে এসে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে স্বাস্থবিধি। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আজ থেকে আবারো চালু হয়েছে টিকাদান কার্যক্রম। সেই সাথে টিকা নেওয়ার জন্য শিক্ষার্থীরা
শনিবার সকাল ১০টা থেকে করোনাভাইরাস সংক্রমন রোধক টিকাদান কার্যক্রম চালু হয়। সকাল থেকে বিভিন্ন মেডিকল শিক্ষার্থী ও সরকারী কর্মকর্তা কর্মচারীরা টিকা নিতে এসে ভিড় জমাতে শুরু করেন।
সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, করোনা টিকা নিতে শত শত শিক্ষার্থীদের ভিড়। করোনা ঝুঁকি থেকে রক্ষা পেতে নিরাপদ দূরত্বের কথা বলা হলেও হাসপাতালের টিকা কর্যক্রমের চিত্র ছিল উল্টো।
নামপ্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, টিকা কার্যক্রম শৃংঙ্খলার মধ্যে নিয়ে আসা খুব জরুরি। মানুষের ভিড় না জমিয়ে নির্দিষ্ট সংখ্যক লোকজনকে সিরিয়ালের ভিত্তিতে সংশ্লিষ্ট বুথে এনে টিকা দেওয়া দরকার। এতে ভিড় কমবে, করোনা ঝুঁকি থেকেও রক্ষা পাবে। স্বাস্থ্যবিধি মেনে টিকা দেওয়া সম্ভব হবে এবং পাশাপাশি টিকা নিতে আসা শিক্ষার্থীদের ভোগান্তি কমে আসবে।
জানা যায়, চীনের তৈরি সিনোফার্মের ৩৭ হাজার ২০০ ডোজ টিকা শুক্রবার (১৭ জুন) সিলেট এসে পৌঁছায়। সকাল সাড়ে ১১টার দিকে টিকাগুলো গ্রহণ করেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল। টিকাগুলো সিভিল সার্জন অফিসের ইপিআই কোল্ড স্টোরে রাখা হয়।
এদিকে সিলেট মহানগর এলাকায় টিকা কার্যক্রমের দায়িত্বে থাকা সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ১০টা থেকে টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়। বিগত দিনের ন্যায় সিলেটের অন্যান্য কেন্দ্রে এখন পর্যন্ত টিকা কার্যক্রমের কোন নির্দেশনা আসেনি বলে জানান তিনি।
তিনি জানান ভোটার আইডি কার্ড কিংবা কলেজের আইডি কার্ড নিয়ে আসলে তাদেরকে টিকা দেয়া হবে। মেডিকেল কলেজ শিক্ষার্থীদের পরে সিলেট নার্সিং কলেজ, মেডিক্যাল এসিস্ট্যান্ট, বিগত দিনে টিকা থেকে বাদ পড়া চিকিৎসক-নার্স, পুলিশ সদস্য, কবর খননকারী ও মৃত দেহের দাফনে নিয়োজিত এবং বিগত দিনে যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন আপাতত তাদেরকে ঠিকা দেয়ার জন্য আমার কাছে নির্দেশনা এসেছে।