৬ মার্চ ২০২১


বালাগঞ্জের ৬ ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি অনুমোদন

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নে আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বালাগঞ্জ উপজেলা শাখা।

শনিবার রাতে বালাগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রশীদ এ আহ্বায়ক কমিটি গুলোর অনুমোদন করেন।

নব-গঠিত এ আহ্বায়ক কমিটিতে ১ নং পূর্ব পৈলনপুর ইউনিয়ন শাখায় আহ্বায়ক হিসেবে মো. নজরুল ইসলাম জিতু, ২ নং বোয়ালজুড় ইউনিয়ন শাখায় আহ্বায়ক হিসেবে হাজ্বী রফিক আহমদ, ৩ নং দেওয়ানবাজার ইউনিয়ন শাখায় আহ্বায়ক হিসেবে মো. আজমল আলী মাসুক, ৪ নং পশ্চিম গৌরীপুর ইউনিয়ন শাখায় আহ্বায়ক হিসেবে মাও. মো. মনির হোসেন, ৫ নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখায় আহ্বায়ক হিসেবে মো. ইউনুস আলী, ৬ নং পূর্ব গৌরীপুর ইউনিয়ন শাখায় আহ্বায়ক হিসেবে আব্দুর রব সিদ্দীকির নাম ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন