৫ মার্চ ২০২১


মাধবপুরে পিকআপ-ট্রাকের সংঘর্ষে নিহত ১

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার সুমিপুর গ্রামের সুভাসের ছেলে।

জানা যায়, শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহিজবাজর গ্যাসফিন্ড নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন সুরজ্জিত নামে এক ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দূর্ঘটনা কবলিত পিকাআপ ভ্যানটি সিলেটের দিকে যাচ্ছিল। এসময় অপর আরেকটি গাড়িকে ওভারটেক করতে ঢাকা মুখি একটি ট্রাকের সাথে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে চালক নিহত হয়েছেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম সত্যতা নিশ্চত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে।

শেয়ার করুন