৫ মার্চ ২০২১


সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর আওতাধীন বিভিন্ন এলাকায় শনিবার প্রায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি মেরামত কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখা হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এলাকা সমূহ হচ্ছে, পুলিশ লাইন্স ও লালাবাজার ফিডারের আওতাধীন বঙ্গবীর রোড, চন্ডীপুল, পিরোজপুর, বদিকোনা, বলদি, তেলিবাজার, লতিপুর, আহম্মদপুর, তেতলী, অতিরবাড়ী, লক্ষ্মীপুর, লালাবাজার, ভালকি, মুন্সিবাজার, কারারপার, মনোকোপা, বেতসান্দি, টেঙ্গরা, আলীপাড়া বাবনা পয়েন্ট, ধরাধরপুর ও আশপাশের এলাকা। জনগণের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

শেয়ার করুন