২ মার্চ ২০২১


হবিগঞ্জ পৌরসভায় বিএনপির ভরাডুবির নেপথ্যে

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পৌরসভাকে বিএনপির ঘাঁটি হিসেবেই ধরা হয়। ২০০৪ সাল থেকে পৌরসভাটি বিএনপির দখলে চলে যায়। এখানে তাদের শক্তি কতটা সেটি বুঝা গেছে ২০১৫ সালের নির্বাচনে। ওই নির্বাচনে কারাগারে থেকেও আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন বিএনপি প্রার্থী জিকে গউছ।

কিন্তু এই পৌরসভাতেই এবার জামানত হারানোর লজ্জায় পড়েছে বিএনপি। এর আগে হবিগঞ্জ পৌরসভায় এমন ভরাডুবি দেখেনি দেশের অন্যতম শক্তিশালি এই দলটি। বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) মনোনীত জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এডভোকেট এনামুল হক সেলিম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২৪২ ভোট।

অবশ্য এই ভরাডুবির জন্য দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকেই দায়ি করছেন দলটি একাংশেন নেতাকর্মীরা। তারা বলছেন- দলিয় মনোনয়ন না পাওয়ার ক্ষোভ আর কোন্দলের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন