৩১ অক্টোবর ২০১৭


সড়ক দুর্ঘটনায় নিহত বিয়ানীবাজারের ছয় জনের দাফন সম্পন্ন

শেয়ার করুন

বিয়ানীবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিয়ে আসার পথে সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত বিয়ানীবাজারের ৫ ব্যবসায়ী ও গাড়ি চালকের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বিয়ানীবাজার সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তাদের লাশ দাফন করা হয়।

জানাজায় ইমামতি করেন বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশাহিদ আলী। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিয়ানীবাজারগামী মাইক্রোবাসের (ঢাকা মেট্টো চ- ১৬-০২৫২) সাথে বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষে নিহত হন বিয়ানীবাজার পৌরশহরের জামান প্লাজার কসমেটিক্স ব্যবসায়ী ও মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামের বাসিন্দা খায়রুল বাশার খান (৩৪), কাপড় ব্যবসায়ী ও মাথিউরা ইউনিয়নের মাথিউরা পূর্বপাড়ের বাসিন্দা রেজাউল করিম (৩২) কাপড় ব্যবসায়ী ও পৌর এলাকার শ্রীধরা গ্রামের বাসিন্দা জুবের আহমদ (৩২), মরটিন কয়েল’র ডিলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামের বাসিন্দা বুরহান উদ্দিন ইকবাল (৩১), পৌর এলাকার কসবা গ্রামের বাবুল হোসেন (৩০) ও খাসা গ্রামের গাড়িচালক বাবুল আহমদ (৩১)।

 

(আজকের সিলেট/৩১ অক্টোবর/ডি/কেআর/ঘ)

শেয়ার করুন