১ মার্চ ২০২১


মৌলভীবাজারে খলিলপুর ইউপি স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন, কমিটি গঠন

শেয়ার করুন

মোঃ ফাহাদ আহমদ, নিজস্ব প্রতিবেদকঃ উৎসবমূখর পরিবেশে ব্যাপক কর্মী সমাগমের মধ্যদিয়ে সম্পন্ন করা হয়েছে মৌলভীবাজার সদর উপজেলাধীন খলিলপুর ইউপি স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। গত (২৭শে ফেব্রুয়ারি) শনিবার সন্ধ্যায় শেরপুর হাজী তোতা মিয়া মার্কেটের সামনে এই সম্মেললনের উদ্ভোধন করেন মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ১২ নং গিয়াসনগর ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ শামসুল ইসলাম।

এতে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও শেরপুর সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হামিদ চৌধুরী রিপন, ফরহাদ আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন -বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সহসভাপতি বাবু সুব্রত পুরকায়স্থ।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ নজমুল হক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ মোজাম্মেল হক রাব্বি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি
আবু হোসাইন রওনক, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও খলিলপুর ইউপি চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, মৌলভীবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ শামছুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমদ, খলিলপুর ইউপি আওয়ামীলীগ সভাপতি আহমদ উল্লাহ, সহসভাপতি অলিউর রহমান, সাধারন সম্পাদক আবদুল হাকিম সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলনে- সভাপতি আবু তাহের, সহসভাপতি সৈয়দ মুহিন আলী ও মোঃ গিয়াস উদ্দিন, সম্পাদক- সুয়েব চৌধুরী, যগ্ম সাধারণ সম্পাদক আরমান চৌধুরী রিপু, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া ও মোঃ ফরহাদ মিয়াকে সদস্য করে খলিলপুর ইউপি স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়।।

শেয়ার করুন