২৭ ফেব্রুয়ারি ২০২১


কোম্পানীগঞ্জে সালিশ থেকে ফেরার পথে খুন

শেয়ার করুন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জে সালিশ বৈঠক শেষ করে ফেরার পথে ছুরিকাঘাতে ইন্তাজ আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ইন্তাজ আলী গুচ্ছগ্রামের মৃত্যু ইউনুস আলীর ছেলে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম আরজ আলী। তাকে আটকের পর বিক্ষোব্দ জনতা আটক যুবকের উপর হামলাচালতে চেষ্টা করেন। এসময় পুলিশের কঠোর চেষ্টায় তাকে থানায় নিয়ে আসা হয়।

শনিবার সকাল ১১টায় উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের গুচ্চগ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর পারিবারিক সমস্যা নিরসন করে স্থানীয় মুরব্বিদের সালিশ বিচার শেষ করে ফেরার পথে সকাল ১১টার দিকে একই গ্রামের কেরামত আলীর ছেলে আরজ আলী নামের এক যুবক ইন্তাজ আলীকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত আরজ আলীকে আটক করা হয়েছে। আর নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের প্রেরণ করা হবে বলেও জানান ওসি।

শেয়ার করুন