২৬ ফেব্রুয়ারি ২০২১


শেরপুর ইউনিট শ্রমিক পরিচালানা কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি শাহ আলম, সম্পাদক আলী হোসেন

শেয়ার করুন

মোঃ ফাহাদ আহমদ, নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলাধীন সদর উপজেলার শেরপুর বাজারে অটোটেম্পু, বেবি, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ২৩৫৯ এর অন্তর্ভূক্ত গ্রুপ পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।এতে সভাপতি মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ চলে। সারাদিন জুড়ে সুষ্ঠু-শান্তিপূর্ণ ভাবে ভোটাধিকারগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করেন।

ভোটগ্রহণ শেষে সুন্ধ্যায় ভোট গণনার কাজ শুরু হয়। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনী ফলাফল প্রকাশ করা হয়। এতে সভাপতি পদে মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন সহ বিজয়ী সকলের নাম ঘোষণা করা হয়।

অন্যান্য বিজয়ীরা হলেন- সহসভাপতি মোঃ লুৎফুর রহমান, যুগ্ম-সাধরণ সম্পাদক সাইফুর রহমান রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন উদ্দিন, কোষাধ্যক্ষ ফজলুল করিম, প্রচার সম্পাদক মোঃ আব্দু রকিব, কার্যকরি সদস্য সামছুল হক, মোঃ মবু মিয়া, মোঃ তারেক আহমদ ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক পদে বাবলু মিয়া নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৫৭ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৫১৩ জন। নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন ২নং ইউপি সদস্য মোঃ তাহির উদ্দিন ও ফলাফল প্রকাশ করেন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ২৩৫৯ এর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল হত সেলিম।

নির্বাচনে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ও বিশৃঙ্খলা এড়াতে সর্বোচ্চ সহযোগিতা করছেন-শেরপুর ফাঁড়ি পুলিশের এসআই ইফতেখার ইসলাম, এএসআই মো. মোশাহিদ কামাল, ও এএসআই ইসমাইল হোসেন সহ সঙ্গীয় পুলিশের একটি দল।

শেয়ার করুন