২৮ সেপ্টেম্বর ২০২৩


হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

প্রতীকী ছবি

শেয়ার করুন

হবিগঞ্জ সংবাদদাতা :

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মিরপুর তিতারকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার এসআই ইসমাঈল হোসেন ।

জানা গেছে, নিহতের নাম দুলাল খান (৪০) । তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গাঁও গ্রামের আলম খানের ছেলে। প্রতিদিনের ন্যায় বুধবার সন্ধ্যায়ও দুলাল খান কাজ করছিলেন। এক পর্যায়ে ড্রিল মেশিন দিয়ে কাজ করতে গিয়ে হঠাৎ করেই অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এসময় তাৎক্ষণিক পার্শ্ববর্তী দোকানের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এএস // আতারা

শেয়ার করুন