২২ ফেব্রুয়ারি ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা : ঈদ-উল-ফিতরের পর ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আর আবাসিক হলগুলো এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ মে খুলে দেওয়া হবে।
সোমবার দুপুরে করোনাকালীন উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে অনলাইনে জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী একথা জানান।
শ্রেণিকক্ষে পাঠদান শুরুর পর পরীক্ষা শুরু করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।