২৭ ডিসেম্বর ২০২১


সিওমেকে কর্মচারী সমিতির নির্বাচন বৃহষ্পতিবার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারী কর্মচারী সমিতি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ত্রি-বার্ষিক নির্বাচন আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

ইতিমধ্যে সকল প্রার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রতীক বরাদ্দ প্রদান করা হয়েছে। সভাপতি প্রার্থী মো. আব্দুল জব্বার পেয়েছেন হরিণ, নজরুল ইসলাম সরকার পেয়েছেন আনারস, সিনিয়র সহসভাপতি পদে মো. মুহিবুর রহমান-২ পেয়েছেন মোমবাতি প্রতীক, মো. আলী আক্কাছ পেয়েছেন টেবিল, মো. এনামুল হক-১ পেয়েছেন মোরগ, সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান পেয়েছেন উড়োজাহাজ, মো. রুবেল মই, আব্দুল হাকিম সুমন পেয়েছেন ঘোড়া প্রতীক, শাহিনুর রহমান পেয়েছেন মোটরসাইকেল, মো. এবাদুর রহমান পেয়েছেন দোয়াত-কলম, রুবেল আহমদ পেয়েছেন মাছ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জুবায়ের আহমদ পেয়েছেন মাইক, মো. সুমন মিয়া পেয়েছেন ক্যামেরা, সাংগঠনিক সম্পাদক পদে মো. আলমগীর পেয়েছেন গোলাপফুল, মো. আব্দুল কুদ্দুছ-২ পেয়েছেন ডাব প্রতীক, দপ্তর সম্পাদক পদে মতিউর রহমান পেয়েছেন ফুটবল, আহমদ আলী পেয়েছেন ঘুড়ি, প্রচার সম্পাদক পদে মো. কামরুল ইসলাম পেয়েছেন দেয়াল ঘড়ি, জইন উদ্দিন পেয়েছেন চশমা, মহিলা সম্পাদক পদে শেফালী বেগম পেয়েছেন সেলাই মেশিন ও শিরিন বেগম পেয়েছেন কাপপিরিচ।

শেয়ার করুন