১৯ ফেব্রুয়ারি ২০২১


সৎমায়ের আচরণে ক্ষিপ্ত হয়েই খুন করে আবাদ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নিজের মা বিয়ানীবাজারে থাকে। তার বাবা সৎমাকে নিয়ে শাহপরান এলাকায় থাকে। কয়েক মাস আগে দোকান দেখাশোনার জন্য তার বাবা তাকে শাহপরানে আনেন। কিন্তু বিষয়টি তার সৎমায়ের পছন্দ হয়নি বলে পুলিশকে জানায় ঘাতক আবাদ।

আটক আবাদ জানায়,কয়েক দিন ধরে সৎমায়ের আচরণে ক্ষিপ্ত হয়েই সে তাদের ওপর হামলা চালায়। শুধু হত্যা করেই ক্ষ্যান্ত হয়নি আবাদ, লাশগুলো পুড়িয়ে ফেলার চেষ্টাও করে সে।

অপরদিকে ঘাতকের হাতে নিহত রুবিয়া বেগমের স্বজনরা জানান, এরআগেও ঘাতক আবাদ রুবিয়াসহ তাদের সন্তানদের মেরে ফেলার হুমকি দিয়েছিলো।এটি ছিলো তার পুর্বপরিকল্পিত।

বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারী রাত ১২ টার পর সিলেট মহানগরের শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার মীর মহল্লায় সৎ ছেলের ছুরিকাঘাতে মা-মেয়েকে প শিশু তাহসানকে খুন করে আবাদ।

এর আগে রাত ১২টার দিকে সৎমা রুবিয়া বেগম (৩০) এবং তার মেয়ে মাহাকে (৯) ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে ঘাতক আবাদ হোসেন। এ সময় তার ছুরির আঘাতে আহত হয় শিশু তানসান। পরে তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডের পর ঘরে আগুন দিয়ে তালাবদ্ধ করার সময় স্থানীয় প্রতিবেশীরা আবাদকে ছুরিসহ আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন