১০ ফেব্রুয়ারি ২০২৩
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার’র অফিসিয়াল মোবাইল নাম্বার (০১৭৩০৩৩১১০৭) ক্লোন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন, সেই সাথে ওই নাম্বারের ফোনে বিভ্রান্ত না হয়ে যে কোন ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহবান জানিয়ে ফেইসবুকে পোস্ট করেছেন।
ফেইসবুক পোস্ট
“ইউএনও, ধর্মপাশা এর অফিসিয়াল নাম্বারটি ক্লোন হয়েছে। এই নাম্বার থেকে কল দিয়ে কোন টাকা দাবি করলে আপনারা সাড়া না দিয়ে আমাকে জানাবেন।”
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মোবাইল নম্বরটি ক্লোন হয়েছে বলে তিনি জানতে পেরেছেন এবং এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।