১৭ ফেব্রুয়ারি ২০২১


টুকেরবাজারে ট্রাক চাপায় যুবক নিহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শহরতলীর টুকেরবাজারে পাথর বোঝাই ট্রাক চাপায় স্বপন কুমার দাস (৩৮) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত স্বপন কুমার দাস মৌলভীবাজারের বাসিন্দা। বর্তমানে তিনি মদিনা মার্কেটস্থ পনিটুলায় এলাকায় বসবাস করে আসছেন। তিনি একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি।

বুধবার সকাল সাড়ে ৮টায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাথর বোঝাই একটি ট্রাক তেমুখী বাইপাস হয়ে ঢাকার পথে যাচ্ছিল। এদিকে নিহত স্বপন মোটরসাইকেল নিয়ে জাউয়াবাজার যাচ্ছিলেন। পরে তেমুখী পয়েন্টে মোটরসাইকেল আসামাত্রই পাথর বোঝাই ট্রাকটি চাপা দিলে স্বপন কুমার দাস ঘটনাস্থলেই মারা যান।

জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করে বলেন, তেমুখীতে ট্রাক চাপায় স্বপন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে যায়। আর নিহতের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

শেয়ার করুন