৯ ফেব্রুয়ারি ২০২১


শাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (২০১৭-১৮ সেশন) শিক্ষার্থী তাওহীদুল আলম প্রত্যয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাওহীদুল আলম প্রত্যয়ের গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানায়।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নয়াবাজার এলাকার স্বপ্নিল মেসের ২য় তলার ৬নং রুম থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হুদা খান জানান, স্বপ্নিল সুপার মার্কেটের দ্বিতীয় তলার ৬নং রুম থেকে প্রত্যয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আমরা এটাকে আত্মহত্যা বলেই ধারণা করছি। মেডিক্যাল রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

শেয়ার করুন