৮ ফেব্রুয়ারি ২০২১


চার উপজেলায় আ.লীগের কমিটিতে স্থান পেতে চলছে তোড়জোড়

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা আওয়ামীলীগের আওতাধীন সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার কমিটি আসছে মার্চ মাসের যেকোন সময়। ইতোমধ্যে এ ৪ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদককে পুর্ণাঙ্গ কমিটির নামের প্রস্তাব জেলা কমিটির কাছে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ নির্দেশ দেয়া হয়।

জানা যায়, গত ২০১৯ সালের শেষের দিকে বিভিন্ন সময়ে সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এই চার উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে কমিটি হয়। উপজেলাগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের এক বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি পায়নি চার উপজেলা আওয়ামীলীগ।

এখন জেলা আওয়ামীলীগের এমন সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে আওয়ামীলগের চার উপজেলার নেতাকর্মীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে উপজেলাগুলোর সার্বিক তৎপরতা অনেক আগে থেকেই চলছে। এ ব্যাপারে নেতৃত্ব প্রত্যাশীদের প্রয়োজনীয় তথ্য, জীবনবৃত্তান্তসহ অন্যান্য কার্যক্রম প্রায় শেষের দিকে। জেলা আওয়ামী লীগ থেকে যে সময় বেঁধে দেয়া হয়েছে সে সময়ের মধ্যেই কমিটির নামের প্রস্তাবনা প্রেরণের লক্ষে তারা কাজ করে যাচ্ছেন।

এদিকে, সিলেটের সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের কমিটির আসার খবরে এসব উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে পদ পেতে তোরজোড় শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা কর্মী জানান তারা প্রতাশিত পদ পেতে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন।

এ বিষয়ে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ নেতা ও মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা বলেন উপজেলা আওয়ামীলীগের কমিটি পূর্ণাঙ্গ না হওয়াতে দলের কার্যক্রম অনেকটা জিমিয়ে পড়েছে। কমিটি পূর্ণাঙ্গ হলে দলের কার্যক্রম গতিশীল হবে। নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। দলও চাঙ্গা হবে।

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরী জানিয়েছেন, আমরা অনেক আগেই পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে পারতাম। করোনাসহ আরও কিছু সমস্যার কারণে সেটি সম্ভব হয়নি। তবে কাজ অনেকটাই এগিয়েছে। আমরা যথাসময়ে কমিটি জমা দিতে পারবো।

এর আগে, শনিবার সকালে সিলেট জেলা পরিষদের হলরুমে অনুষ্টিত জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সিলেটের ৪ উপজেলা আওয়ামীলীগের কমিটি এ মাসের মধ্যেই জেলা আওয়ামীলীগের কাছে প্রেরণের নির্দেশ দেয়া হয়। উপজেলাগুলো হচ্ছে সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার।

শেয়ার করুন