৬ ফেব্রুয়ারি ২০২১
প্রবাস ডেস্ক : ইতালির রোম ফিউমিচিনো আন্তর্জাতিক বিমান বন্দরে দুই বাংলাদেশিকে পাঁচ হাজার ৬০০ ইয়াবাসহ আটক করা হয়েছে। এ খবর প্রকাশ করেছে ইতালির সংবাদপত্র “লা রিপুবলিকা”। গ্রেপ্তারদের ওই দেশের কারাগারে পাঠানো হয়েছে।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের এই দুই নাগরিক ঢাকা থেকে রোমে এসেছেন। বিমানবন্দর থেকে তারা গাড়িতে উঠে রোমের দিকে রওনা হলে, সন্দেহভাজন হিসেবে তাদের লাগেজ চেক করা হয়। এসময় একটি লাগেজ থেকে পাঁচ হাজার ১০০টি ইয়াবা পাওয়া যায়। পরবর্তীতে তাদের তথ্য অনুযায়ী একটি বাসায় অভিযান পরিচালনা করে সেখান থেকে আরো ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়। তবে ওই দুই বাংলাদেশির নাম পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
জব্দ এসব ইয়াবার বর্তমান বাজার মূল্য ৩০ হাজার ইউরো বলে জানিয়েছে ক্যারাবিনিয়ারি পুলিশ।