৫ ফেব্রুয়ারি ২০২১


সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ১৬০৪৩

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ২৬ জন সুস্থ হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ১৯২ জন। তবে কেউ মারা যান নি।

শুক্রবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিলেট জেলার ৯ হাজার ২৬৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৯৭ জন, হবিগঞ্জে ১৬০৭ জন এবং মৌলভীবাজারের ১৮২৩ জন সুস্থ হয়েছেন।

একই সময়ে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৫৯৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৩৪, হবিগঞ্জে ১ হাজার ৯৮৫ এবং মৌলভীবাজারে ১ হাজার ৯২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭৫ জন। এরমধ্যে সিলেট জেলার ২১১ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।

শেয়ার করুন