২৫ অক্টোবর ২০১৭
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম এনামুল (২৮)। গ্রেপ্তারকৃত এনামুল উপজেলার দেবনগর গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে।
বুধবার ভোর রাতে থানার এসআই আবুল কাশেম ধর্মঘর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানান, ২০১১ সালে সুনামগঞ্জ সদর থানার একটি মাদক মামলায় তার ৬ মাসের সাজা হলে তিনি আত্মগোপনে চলে যান।
(আজকের সিলেট/২৫ অক্টোবর/ডি/এসসি/ঘ.)