২ ফেব্রুয়ারি ২০২১


লালবাজারে চিকিৎসক হত্যাকান্ডের ঘটনায় মামলা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : কোম্পানীগঞ্জ উপজেলার কালাছাদেক গ্রামের পল্লি চিকিৎসক রেজাউল করিম হায়াত (৫০) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতোমেধ্যে মোহাম্মদীয়া হোটেলের ম্যানেজার আবদুর রউফ চৌধুরী, সহকারী ম্যানেজার শামীম এবং হোটেল কর্মচারী দেলোয়ার ও ফরিদকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের করেছে পুলিশ। তারা এখনও পুলিশের হেফাজতে রয়েছেন।

সোমবার রাতে নিহতের বোন মিনা বেগম বাদী হয়ে থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামী করে হত্যা মামলাটি দায়ের করেন। পুলিশ হত্যাকারীদের শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কোতোয়ালি থানার ওসি)এসএম আবু ফরহাদ। বিষয়টি নিশ্চিত করেন জানান, পল্লি চিকিৎসক রেজাউল করিম হায়াত হত্যার ঘটনায় নিহতের বোন বাদী হয়ে থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশের একাধিক টিম হত্যকারীদের শনাক্তের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে ৪জনকে জিজ্ঞাসাবাদ করেছে। তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।

এছাড়াও পুলিশ ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য সিসি ক্যামেরার ফুটেজ তদারকি করে যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ হত্যা করে হোটেলের পেছনে ফেলে যায়। বিভিন্ন বিষয় মাথায় রেখে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি।

শেয়ার করুন