২৭ জানুয়ারি ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজেকর সিলেট ডটকম এর সকল সংবাদকর্মী ও অফিস স্টাফদের স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় দিবে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড। দুটি প্রতিষ্ঠানের মধ্যে ইতিমধ্যে বিষয়টি নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় এরই আলোকে আজকের সিলেট কর্তৃপক্ষের হাতে হেলথ কার্ড তুলে দেন ইবনে সিনা হাসপাতালের কর্পোরেট মার্কেটিং বিভাগের ইনচার্জ মোহাম্মদ সাহেদ আলী।
আজকের সিলেট এর পক্ষে হেলথ কার্ডগুলি গ্রহন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া। এসময় উপস্থিত ছিলেন- ইবনে সিনা হাসপাতালের মার্কেটিং অফিসার মো. দেলোয়ার হোসেন রনি ও আজকের সিলেট ডটকম এর নিজস্ব প্রতিবেদক প্রজেস দেবনাথ।