২৭ জানুয়ারি ২০২১
কুলাউড়া প্রতিনিধি : পুলিশি তদন্তে বেরিয়ে আসা কুলাউড়া উপজেলার বৈদ্যশাসন এলাকায়
মাঠি ভরাটের ঘটনায় হামলার মূল হুতা আব্দুস শহিদ (৫০) কে অবশেষে খাঁচায় বন্ধী করেছে কুলাউড়া থানা পুলিশ।
জমির মালিক মোস্তফা কামালকে গুরুতরভাবে আহত করে এজহার নামিয় মামলার ২নং আসামি আব্দুস শহিদ।
মামলায় ২নং আসামি হলেও পুলিশি তদন্তে পাওয়া গেছে আটক শহিদ ঘটনার মূল হুতা এবং হামলাকারী বলে নিশ্চত করেছেন মামলার তদন্তকর্তা এসআই আব্দুর রহিম।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, গত রোববার সকাল ১১ টায় বৈদ্যশাসন গ্রামের মোস্তফা কামালের বাড়ীর পাশের জমিতে মাটি ভরাটের কাজ নিয়ে আসামী ফখরুল ইসলাম, আব্দুস শহিদ, রুমেল আহমদ ও ফরিদ মিয়া গং দলবদ্ধভাবে দা ও লাঠি নিয়ে বাদী মাসুক মিয়াসহ তার ভাই কৃষক মোস্তফা কামালকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। উক্ত মারপিটের ঘটনা নিয়ে পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকার লোকজনদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। এঘটনায় কুলাউড়া থানায় মামলা নং ১৭. ২৬/০১ তারিখে রুজু করা হয়। এর ভিত্তিতে গোপন সংবাদ নিয়ে এসআই রহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে শহিদকে আটক করে আদালতে সোপার্দ করা হয়েছে।