২৩ জানুয়ারি ২০২১


সিলেটে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে শেষ ২৪ ঘণ্টায় আরও ৯ জন করনা শনাক্ত হয়ে। একই সময়ে ৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। তবে এ সময়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে প্রতিদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আক্রান্ত ৯ জনের মধ্যে সিলেট জেলার ৭ জন। এদিন আর সুনামগঞ্জ জেলার ১ জন। এছাড়াও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে উঠা ৯ জনই সিলেট জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, ২৩ জানুয়ারি সকাল পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৮৬২ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ৪৩৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৩২ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৭৭ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়াও এখন পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯৯০ জন। আর মৃত্যুবরণ করেছেন ২৭২ জন।

শেয়ার করুন