২৫ ফেব্রুয়ারি ২০২৩
সিলেট জেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশে সভাপতির বক্তব্য রাখছেন জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী। ছবি : সোহেল আহমদ
মোঃ ফারুক মিয়া : দেশব্যাপি বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ শান্তি সমাবেশ করেন। শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সঞ্চালনা করেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।
শনিবার বিকাল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার উন্নয়নের ধারা দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। আর বিএনপি ক্ষমতায় আসতে পারবে নাই বলে সভা সমাবেশের মাধ্যমে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। কোভিডের সময় বাংলাদেশে বেশি মানুষ মারা যায় নি আর এইটা সম্ভব হয়েছে আওয়ামীলীগ সরকারের জন্য। বিএনপি অপরাজনীতি করে বেশি দিন টিকে থাকতে পারবে না বলেই দেশে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে । বিএনপিকে কোন ছাড় দেয়া হবে না আওয়ামীলীগের নেত্রীর নির্দেশ। আর আওয়ামীলীগের নেতাকর্মীরা দেশের উন্নয়নের একটি একটি পয়েন্ট জনগণের সম্মুখে তোলে ধরলে দেশের মানুষ সচেতন হবে।
সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, বিএনপি জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য এবং দেশে সন্ত্রাসী কর্মকান্ড চালানোর জন্য বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আওয়ামীলীগ দেশের উন্নয়নে কাজ করছে আর দেশের উন্নয়নে বাধা গ্রস্ত করার জন্য বিএনপি অপতৎপরতা চালাচ্ছে। বিএনপিকে প্রতিহত করতে রাজপথে থাকবে আওয়ামীলীগ। বিএনপি আওয়ামীলীগের অনেক নেতাকর্মীকে হত্যা করার চেষ্টা করেছেন। বিএনপি একি সাথে বাংলাদেশের ৬৪ জেলায় বোমা হামলা চালিয়েছিল। গ্রেনেড হামলার প্রতিবাদ সমাবেশে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য মৌহ মৌহ গ্রেনেড হামলা চালিয়ে ছিল আর সেই গ্রেনেড হামলায় ২৪ জন আওয়ামীলীগের নেতা কর্মী মারা গিয়েছিল। বিএনপি যদি আর বেশি লম্বা লম্বা কথা বলেন আর যদি কোন সন্ত্রাসীর অপতৎপরতা চালানো হয় আওয়ামীলীগের প্রতিটি ইউনিট প্রতিহত করবে রাজপথে। সরকারের ও জনগণের কোন জানমালের বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে আওয়ামীলীগ তাদের পাশে থাকবে। শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ডিজিটালে রুপান্তরিত হয়েছে।
জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পিপি এডভোকেট নিজাম উদ্দিন বলেন, বিএনপি জামায়াত একটার পর একটা কর্মসূচি দিয়ে অশান্তির চেষ্টা করছে। কিন্তু বিএনপি জামায়াত কে রুখে দিতে আওয়ামীলীগ প্রস্তুত আছে।
সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক এডভোকেট প্রদীপ ভট্টাচার্য বলেন, আমরা আওয়ামীলীগের কর্মীরা যদি রাজপথে থাকি তাহলে কেউ সন্ত্রাসী বা নৈরাজ্য চালাতে পারবে না। আর আওয়ামীলীগ সুসংগঠিত ভাবে প্রতিটি ইউনিট কাজ করছে।
সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ বলেন, আজকে এই সিলেট মহানগরে শান্তি সমাবেশ হচ্ছে, বাংলাদেশে কোন গণতন্ত্র নেই বলে বিএনপি মিছিল সমাবেশ করতে পারছে আবার বলেন উনাদের নেত্রী নাকি জেলে। তারেক জিয়ার দল বিভিন্ন ব্যানার ফেষ্টুন লাগাচ্ছে আবার মিছিল সমাবেশে বলছে গণতন্ত্র নেই আবার নির্চানী প্রচারণাও চালাচ্ছে। প্রয়াত জননেতা বদর উদ্দিন আহমদ কামরান, সুরঞ্জিত সেন গুপ্ত সহ অনেক নেতাকে গ্রেনেড মেরে হত্যার চেষ্টা করেছেন তখন অনেক নেতা কর্মী আহত হয়েছিলেন। আমাদের আওয়ামীলীগের নেতা কর্মীকে মারধর করেছে এই বিএনপি। আর এই বিএপির সময় বাংলা ভাই সন্ত্রাস তৈরী হয়েছিল আর উনাদের মুখে এখন গণতন্ত্রের কথা। আগামী নির্বাচনে নৌকার জয় সুনিশ্চিত।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, অশান্তির জম্মদাতা জিয়াউর রহমান। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি শান্তি কামী ও উন্নয়ন শীল দেশ হিসেবে রুপান্তরিত হয়েছে। আর জামায়াত বিএনপি সন্ত্রাসী কর্মাকান্ড করতে চায় আর এই অপরাজনীতির দাঁত ভাঙ্গা জবাব দিবে আওয়ামীলীগ।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, নজমুল ইসলাম এহিয়া, সুজন দেবনাথ, নোমান আহমেদ, নাজমুল আলম রুমেন, শামীম রশিদ চৌধুরী, আসমা কামরান, এডভোকেট সালমা সুলতানা, মৃণাল কান্তি দাস, আব্দুর রকিব বাবলু, রুকন আহমেদ, এডভোকেট শামীম আহমেদ, নিজাম উদ্দিন।