২৩ জানুয়ারি ২০২১


সুনামগঞ্জে রেস্তোরাঁ কর্মচারীর আত্মহত্যা

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের রান্নাঘর নামে একটি রেস্তোরাঁর কর্মচারী নিশি দাশ (২৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত নিশি দাস দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তাড়ইল গ্রামের ময়না দাসের ছেলে।

শুক্রবার রাতে রেস্তোরাঁর চারতলায় নিজ কক্ষে গামছা দিয়ে জানালার গ্রিলে ফাঁস দেওয়া অবস্থা মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, সন্ধ্যায় রেস্তোরাঁর কাজ শেষ করে নিশি তার কক্ষে ফিরে যায়। পরে আর কারো সঙ্গে যোগাযোগ করেনি। তার সহকর্মী রাতে গিয়ে তার খোঁজ নিলে কক্ষের দরজা বন্ধ পান। এ ঘটনা রেস্তোরাঁ মালিক আমির হোসেনকে জানানো হয়। তিনি পুলিশকে খবর দিলে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।

আমির হোসেন বলেন, নিশি আমার রেস্তোরাঁয় প্লেট ধোয়ার কাজ করতো। কেন সে ফাঁস দিলো তা বুঝতে পারছি না।

সুনামগঞ্জ সদর থানার এসআই অঞ্জন পুরকায়স্থ বলেন, ঘরের দরজা ভেঙে গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় জানালার গ্রিলে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন