২১ জানুয়ারি ২০২১


ওসমানীতে আবারো লন্ডনের ফ্লাইট, যাত্রীরা কোয়ারেন্টাইনে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফের অবতরণ করল লন্ডন থেকে আসা বাংলাদেশ বিমানের আরও একটি ফ্লাইট। ১৮০ জন যাত্রী নিয়ে আসা ফ্লাইটের ১৫২ জনই সিলেটের। বাকি ২৮ জন ঢাকার যাত্রী। সিলেটের সকল যাত্রীকে বিমানবন্ধর থেকে কড়া নজরদারীতে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট বিমানবন্দরে অবতরণ করে।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিমান অবতরণের বিষয়টি নিশ্চিত করে জানান, ১৮০ জন যাত্রী নিয়ে আসা বিমানের ফ্লাইটের ১৫২ জন সিলেটের যাত্রীকে নামিয়ে দেবার পর ফ্লাইটটি আরও ২৮ যাত্রী নিয়ে ঢাকায় চলে যায়।

এদিকে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটের ১৫২ জন যাত্রী নামার পরপরই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালনের জন্য সরকারের নির্ধারিত বাসে করে হোটেলে নিয়ে যাওয়া হয়।

আর বৃস্পতিবার দ্বিতীয় দিনের মতো সিলেটের আসা লন্ডন ফেরতদের ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের পরিবর্তে ৪দিন নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। গত ১৩ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের রোগত্ত¡ ও রোগ নিয়ন্ত্রণ বিভাগ থেকে ৪ দিন নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালনের নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে লন্ডন ফেরতদের ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করতে হতো। পজ্ঞাপন জারির পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের সরাসরি দ্বিতীয় ফ্লাইটি অবতরন করলো।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সরাসরি ফ্লাইট আসে।

শেয়ার করুন