২১ জানুয়ারি ২০২১


সিলেটে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ৪ হাজার পরিবার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : এটি কোন গল্প বা স্বপ্ন নয়। এটা হচ্ছে বাংলাদেশের সম্পূর্ণ বাস্তবতার চিত্র। পৃথিবীর অর্থনৈতিক বড় ধনী দেশগুলো যেটি এতদিন করতে পারেনি, সেই অসম্ভবকে সম্ভব করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। সিলেটে ৪ হাজার১৭৮ টি পরিবারের মধ্যে শনিবারই পাচ্ছেন ১৪০৬ টি পরিবার নিজস্ব ঠিকানা স্বপ্নের নীড়।

জেলা প্রশাসক জানান, সিলেটে ভূমিহীন-ঘরহীন ‘ক শ্রেণির’ ৪১৭৮জন মানুষকে মাথা গোঁজার ঠাঁই করে দিতে ঘর তৈরি করে দিচ্ছে সরকার। ইতোমধ্যে ১৪০৬টি ঘর প্রস্তুত করে উপকারভোগীদের সমঝিয়ে দেয়া হয়েছে।

সিলেট জেলার মধ্যে সিলেট সদরে ১৪৪টি, দক্ষিণ সুরমায় ১২০টি, বিশ্বনাথে ৬৬৯টি, ওসমানীনগরে ৫৩৩টি, বালাগঞ্জে ৮৭৫টি, বিয়ানীবাজারে ১০৪টি, গোলাপগঞ্জে ২০০টি, ফেঞ্চুগঞ্জে ১৩০টি, গোয়াইনঘাটে ৫০০টি, কানাইঘাটে ১৯৪টি, জৈন্তাপুরে ৩৩০টি, জকিগঞ্জে ১৩০টি এবং কোম্পানীগঞ্জ উপজেলায় ২৫০টি ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার।

আগামী শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল সাড়ে ৯টায় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন কার্যালয়ে এর উদ্বোধন অনুষ্ঠান হবে।

তারমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন, সিলেট সদরে ১৭টি,দক্ষিণ সুরমায় ১৫টি, বিশ্বনাথে ১২০টি, ওসমানীনগরে১৪০টি, বালাগঞ্জে১৪০টি, বিয়ানীবাজারে ৫০টি, গোলাপগঞ্জে ৭৭টি, ফেঞ্চুগঞ্জে ৭২টি, গোয়াইনঘাটে ২৫০টি, কানাইঘাটে ১৯৪টি,জৈন্তাপুরে ১২০টি, জকিগঞ্জে ৫৫টি, কোম্পানীগঞ্জ১১৭টি ঘর ।

মুজিববর্ষে এমনি প্রায় পৌনে দুই লাখ ভূমিহীন- গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারী খরচে সম্পূর্ণ বিনামূল্যে উপহার দিচ্ছেন ‘স্বপ্নের নীড়’, দুই শতক জমির মালিকানাসহ সুদৃশ্য রঙিন টিনশেডের পাকা বাড়ির স্থায়ী ঠিকানা।

এ উপলক্ষে সিলেট জেলা প্রশাসকের হল রুমে আয়োজিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানান জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বাকিঘর গুলোও নির্মানের প্রক্রিয়া আছে বলে তিনি জানান।

সবার সামনে এখন বিনামূল্যে দুই শতাংশ ভূমি মালিকানাসহ পাকা বাড়ি পাওয়ার স্বপ্ন। এমন প্রাপ্তির আনন্দ-উচ্ছ্বাস এখন দিনহীন মানুষের চোখে-মুখে। গৃহহীনরা তাদের স্বপ্নের পূর্ণতা পাওয়ার অপেক্ষার প্রহর গুনছেন।

উন্নত বিশ্বও তাদের ভূমিহীন-গৃহহীন পরিবার গুলোকে সরকারী খরচে জমিসহ বাড়ি নির্মাণ করার এমন একটি দৃষ্টান্ত দেখাতে পারেনি। যা পেরেছে একসাগর রক্তের মাধ্যমে অর্জিত বঙ্গবন্ধুর বাংলাদেশ। মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন লাখও অসহায় মানুষকে দিচ্ছেন তার সেরা উপহার।

দেশের বিপুলসংখ্যক ভূমিহীন-গৃহহীন মানুষকে নিজস্ব ঠিকানা অর্থাৎ জমির মালিকানাসহ সরকারী খরচে নির্মিত বাড়ি নির্মাণ করে দেয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সামনে আরেকটি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন।

উল্লোখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন- দেশের একটি মানুষও গৃহহীন বা ভূমিহীন থাকবে না। তার এই মহান ব্রতকে সামনে রেখেই মুজিববর্ষে প্রতিটি গৃহহীন-ভূমিহীন পরিবারই পাচ্ছেন একক ঘর। আর দুই শতাংশ জমির মালিকানা। তাও আবার বিনামূল্যে। মুজিববর্ষে প্রধানমন্ত্রী দেশের ঠিকানাহীন এসব অসহায় সব মানুষকে সরকারী খরচে করে দিচ্ছেন একটি করে স্থায়ী ঠিকানা। যা বিশ্বেও নজিরবিহীন।

শেয়ার করুন