১৯ জানুয়ারি ২০২১


প্রধানমন্ত্রীর দেওয়া বাড়ি পেলেন ফেঞ্চুগঞ্জের নান্টু

শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ কর্মসুচীর আওতায় “জমি আছে, ঘর নাই” প্রকল্পের অধীনে  উপজেলার উজান গঙ্গাপুর গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী নান্টু মিয়া প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ জমি-ঘর উপহার পেয়েছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাখী আহমেদ দৃষ্টিপ্রতিবন্ধী নান্টু মিয়াকে ঘরের অবস্থান বুঝিয়ে দেন। ঘর পেয়ে খুশি গৃহহীন নান্টুর পরিবার।

জানা যায়, আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সারাদেশে ভূমিহীনদের মাঝে ঘর প্রদানের উদ্বোধন করবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে নির্মিত ৭২টি ঘরের কবুলিয়ত, দলিল, খতিয়ান ৭২জন ভূমিহীন উপকারভোগীদের মধ্যে প্রদান করা হবে সেদিন। উপজেলার উজানগঙ্গাপুর, বাঘমারা ও ঘিলাছড়ায় এই ৭২ টি ঘর ১ম পর্যায়ে বানানো হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ কর্মসুচীর আওতায় “জমি আছে, ঘর নাই” প্রকল্পের আওতায় উপজেলার নদী ভাঙ্গনের শিকার, দরিদ্র মুক্তিযোদ্ধা, ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যাক্ত, বয়োবৃদ্ধ কর্মহীন পরিবার ও অসহায় পরিবার গুলোকে এ কর্মসুচীর আওতায় আনা হয়েছে। এতে উপজেলার ১৩০টি পরিবারকে প্রধানমন্ত্রীর এই উপহার প্রদান করা হবে। প্রথম পর্যায়ে ৭২টি ঘর ও দ্বিতীয় পর্যায়ে আরও ৫৮টি ঘর দেওয়া হবে।

শেয়ার করুন