১৬ জানুয়ারি ২০২১
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ৩নং ওয়ার্ডে টানা ৪র্থ বারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মনজুর আলম চৌধুরী খোকন।
শনিবার অনুষ্ঠিত নির্বাচনে মনজুর আলম চৌধুরী খোকন টেবিল ল্যাম্প প্রতীকে ৮২৭ ভোট পেয়ে টানা ৪র্থ বারের মসত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি পাঞ্জাবি প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৮ ভোট।
উল্লেখ্য, মনজুর আলম চৌধুরী খোকন ৩ নং ওয়ার্ডের আর্থসামাজিক উন্নয়নে দীর্ঘদিন থেকে নিজেকে নিয়োজিত রেখেছেন। এরই প্রতিদান হিসেবে এই ওয়ার্ডের মানুষ তাকে টানা ৪র্থ বারের মত তাকে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করলেন।